[email protected] ঢাকা | মঙ্গলবার, ৩০শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

এনসিপি এখনো পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি: নাহিদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৫, ২০:২৬

ছবি: সংগ্রহীত
এনসিপি এখনো পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
 
নাহিদ ইসলাম বলেন, যদি আমাদের জোটে যেতে হয়, তা অবশ্যই একটা নীতিগত জায়গা থেকে আসবে। জুলাই সনদ বা সংস্কার বিষয়ে কারা বাংলাদেশের পক্ষে দাঁড়াচ্ছে, আমাদের সহযোগিতা করছে, সেই জায়গা থেকে জোটের বিষয়ে চিন্তা করতে পারি। যদি সংস্কারের বিরুদ্ধে দাঁড়ায় বা যাদের ইতিহাসের অনেক দায়ভার রয়েছে, তাদের সঙ্গে জোটে যাওয়ার ক্ষেত্রে আমাদের অনেকবার ভাবতে হবে। কারণ, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছে। আমরা নিজেদের শক্তিতেই দাঁড়াতে চাই।
 
সংবাদ সম্মেলনে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারোয়ার নিভা, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক হান্নান মাসউদ, কেন্দ্রীয় কমিটির সদস্য আসিফ নেহাল, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, রাজশাহী মহানগর সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়কারী মোবাশ্বের আলীসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর