[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১০ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ সন্ধ্যায়

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ অক্টোবার ২০২৫, ১৫:১৮

ছবি: সংগ্রহীত
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবেন। মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
 
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দলটি এ সাক্ষাতে অংশ নেবেন। বৈঠক বিএনপির স্থায়ী কমিটির একাধিক সদস্য অংশ নেওয়ার কথা রয়েছে। 
 
বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
 
এর আগে গত ৩১ আগস্ট প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধিদল।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর