[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১০ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

জুলাই সনদ অনুষ্ঠানে আমন্ত্রণ পাচ্ছেন খালেদা জিয়া ও তারেক রহমান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ অক্টোবার ২০২৫, ১৮:৩২

ছবি: সংগ্রহীত

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানাতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টায় কমিশনের নেতারা বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে তারা বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে তাকে অনুষ্ঠানে যোগ দেয়ার আমন্ত্রণ জানাবেন।

তিনি আরও জানান, ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল বিএনপি নেতাদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দিকনির্দেশনা নিয়েও আলোচনা করতে পারেন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর