[email protected] ঢাকা | বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬, ২৯শে মাঘ ১৪৩২
thecitybank.com

নির্বাচনের পর অর্থনীতিতে বড় আকারে পরিবর্তন আসবে: আমীর খসরু

chapaijournaldesk

প্রকাশিত:
২ অক্টোবার ২০২৫, ১২:২৮

ছবি: সংগ্রহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ বলেছেন, একটি নির্বাচিত সরকার না থাকলে সরকার এবং জনগণের মধ্যে যে সেতু বন্ধন সেটা আজকে নেই। যে কারণে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি।
 
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রনদা প্রসাদ সাহা দুর্গামন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
 
এ সময় আমীর খসরু বলেন, শুধু দেশি-বিদেশি বিনিয়োগকারী নয় সবাই সিদ্ধান্ত স্থগিত রাখছে যে নির্বাচনের জন্য অপেক্ষায় আছেন। নির্বাচনের পরে বড় আকারে আমাদের অর্থনীতির পরিবর্তন হবে ইনশাআল্লাহ। 
 
তিনি আরও বলেন, আমরা অনেক বড় কর্মযজ্ঞ হাতে নিয়েছি। নির্বাচনে যদি জনগণ আমাদের রায় দেন আমরা এই শিল্পখাতে যে চাকরি কর্মসংস্থান হারানো হয়েছে এবং নতুন কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা হাতে নিয়েছি। আমরা এক কোটি কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা অলরেডি প্লান করেছি।
 
এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
 
ডেস্ক/ই.ই

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর