[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি:

প্রকাশিত:
৩ ফেব্রুয়ারী ২০২৫, ২৩:৩৪

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইম (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (০৩ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে   বাড়ির সামনে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
 
মারা যাওয়া সাইম শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মো. একরামুল হকের ছেলে।
 
বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য মো. বাদশাহ জানান, বাড়ির সামনে একটি টিনের ছাউনি লটকে ছিল। সেই ছাউনিটি নিচে নামানোর জন্য সাইম লোহার শাবল দিয়ে ধাক্কা মারে। এতে ছাউনিতে ধাক্কাটি না লেগে বিদ্যুতের তারে লাগে। সেই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, বিনোদপুর ইউনিয়নে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যৃু হয়েছে এবং এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
 
প্রতিনিধি/আআ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর