[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

সিটিজেএ’র নির্বাচনে সভাপতি রফিক, সম্পাদক ফারুক

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৫ নভেম্বার ২০২৪, ১৬:৩২

সভাপতি মো. রফিকুল আলম এবং  সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোয়েশন-সিটিজেএ’র দ্বি-বার্ষিক নির্বাচনে নিউজ টোয়েন্টিফোর টিভির প্রতিনিধি মো. রফিকুল আলম সভাপতি এবং নাগরিক টিভির প্রতিনিধি ফারুক আহমেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

গতকাল রাতে শহরের একটি হোটেল হলরুমে এই নির্বাচিন অনুষ্ঠিত হয়। ৯সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নির্বাচিত অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি এসএ টিভির মো. আহসান হাবিব, যুগ্ম সাধারণ সম্পাদক গ্লোবাল টিভির মো. ফারুক হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক দেশ টিভির মো.তারেক রহমান,সাংগঠনিক সম্পাদক ডিবিসি'র মো.জহুরুল ইসলাম, দপ্তর সম্পাদক সময় টিভির মো.জাহাঙ্গীর আলম এবং সদস্য আনন্দ টিভির ফেরেদৌস সিহানুক শান্ত ও বৈশাখী টিভির মো. আব্দুল অহাব।

নব নির্বাচিত কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। তাদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর