[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

পদ্মা নদীতে নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ মে ২০২৪, ২২:৩৩

প্রতীকী ছবি
চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় ডুবে নিখোঁজের একদিন পর আরাফাত আলী (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা  হয়েছে । মৃত আরাফাত বাখের আলী টিকলীচর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। 
 
মঙ্গলবার (২১ মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী এলাকায় পদ্মা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার দুপুরে একই স্থানে ডুবে নিখোঁজ হয়। 
 
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক  চেয়ারম্যান রফিকুল ইসলাম বুলবুল জানান,  আরাফাত পদ্মা নদীতে গোসল করতে গিয়ে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয় হয়। খবর পেয়ে রাজশাহী থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে তাকে উদ্ধারের  অভিযান চালিয়েও কোন সন্ধান পাইনি ডুবুরি দল।
 
তিনি আরও জানান, নিখোঁজের একদিন পর  মঙ্গলবার বিকালে পদ্মা নদীতে আরাফাতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে। 
 
আআ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর