[email protected] ঢাকা | সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬, ৩০শে চৈত্র ১৪৩২
thecitybank.com

গোমস্তাপুরে পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৭ মে ২০২৪, ২২:২১

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় পুকুরে ডুবে চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ মে) দুপুরে উপজেলাধীন চৌডালা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

নিহত শিশুরা গোমস্তাপুরের চৌডালা ইউনিয়নের মোমিন পাড়া গ্রামের দাউদ আলীর ছেলে ফাহিম আলী (৪) ও মফিজুল ইসলামের মেয়ে ফারহানা(৩)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে ফাহিম ও ফারহানা খেলাধুলা করার সময় পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ বলেন, বাড়ির পাশে খেলাধুলা করার সময় পুকুরে ডুবে দুই শিশু মারা যায়। পরে প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে দুই শিশুর মরদেহ হস্তান্তর করা হয়েছে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর