[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

নাচোলে বজ্রপাতে আদিবাসি কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৯ মে ২০২৪, ১৬:২৭

প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কমল বারোয়ার (২৭) নামে একজন কৃষক মারা গেছেন। বৃহস্পতিবার (০৯ মে) দুপুর পৌনে একটার দিকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার জালমাছকুড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত কমল নাচোল ইউনিয়নের মোহাম্মদপুর জালমাছকুড়ি এলাকার বত্রিশ বারোয়ারের ছেলে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মাঠে ধান কাটতে গিয়েছিলেন কমল। এই সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: তারেকুর রহমান সরকার জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে লাশ উদ্ধার পূর্বক বিধি অনুযায়ী আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর