প্রকাশিত:
৫ অক্টোবার ২০২৬, ২১:৩৮
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্যাতিত, দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল হতে এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক দুঃস্থ অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহিণীদের মাঝে এককালীন ১৫ জনকে ১লক্ষ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান ও এমপি মহোদয়ের ঐচ্ছিক তহবিল থেকে চেক ও বিশেষ অনুদান হিসেবে ৩২ জন শিক্ষার্থীকে ৪০ হাজার টাকা, তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।
অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যের মাঝে মাঝে এমপি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকারি সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
এধরনের উদ্যোগের মাধ্যমে অসহায় মানুষগুলো কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে
(৫ অক্টোবর) সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে পরিষদের একটি কক্ষে এসব অনুদান তুলে দেন এমপি মিজানুর রহমান।
এসময় নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল হক, পৌর জামায়াতে আমীর মনিরুল ইসলাম, উপজেলা নায়েবে আমির রফিকুল ইসলাম, আদিবাসী একাডেমীর সভাপতি শ্রী বিধান শিং সহ অনুদানকারিরা উপস্থিত ছিলেন।
পরে বেলা ১টার দিকে নাচোল উপজেলা সরকারি টেকনিক্যাল কলেজের ১০ জন মেধাবী শিক্ষার্থীরা ইতালী ও জাপান রাষ্ট্রে যাওয়ার সুযোগ পাওয়া তাদের সংবর্ধনা প্রদান এবং নাচোল উপজেলার বিভিন্ন ক্যাটাগরির ৩০ ক্লাবে ফুটবল তুলে দেন এমপি মিজানুর রহমান।
মনিরুল ইসলাম/আ.আ
মন্তব্য করুন: