[email protected] ঢাকা | সোমবার, ৫ই অক্টোবর ২০২৬, ১৯শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৯:০৮

ছবি: সংগ্রহীত

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টায় পৌরসভার রামকৃষ্ণপুর ও বানীপাড়া গ্রামের আশপাশের এলাকায় টিম-৮ এর উদ্যোগে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন, গাছগাছালি পরিষ্কার ও ছাঁটাই এবং বিভিন্ন স্থানে কীটনাশক ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

৮ নং টিমের লিডার হিসেবে নেতৃত্ব দেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর নির্ধারক ও পৌর কর্মচারী সংসদের সভাপতি মো. এনামুল হক।

এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহাঃ নওরোজ হুদা, পৌরসভার কর্মচারী লিটন, শরিফ, শাহীন কাদির, কাদের ও আলী হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এছাড়া রেড ক্রিসেন্ট ও স্কাউটসের সদস্য এবং পৌরসভার কর্মচারীরা অভিযানে অংশ নেন।

পৌরসভার উদ্যোগে গঠিত ৮টি টিমের মাধ্যমে একই সময়ে বিভিন্ন ওয়ার্ডে মশক নিধন, পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়; নাগরিকদেরও নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। বিশেষ করে পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের বোতল, ফুলের টবসহ যেকোনো খোলা পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণ করতে হবে।

এডিস মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর