[email protected] ঢাকা | বুধবার, ৩০শে সেপ্টেম্বর ২০২৬, ১৪ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৬, ২২:২৮

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ৮টি টিমের মাধ্যমে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালিত হচ্ছে।

এরই অংশ হিসেবে সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শাহীবাগ গ্রামে বিশেষ মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসকের উদ্যোগে গঠিত ৮ নম্বর টিমের আওতায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মশক নিধনের পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং এডিস মশার বংশবিস্তার রোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হয়। এ সময় লিফলেট বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন ৮ নম্বর টিমের লিডার ও পৌরসভার কর নির্ধারক মো. এনামুল হক, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মোহা. নওরোজ হুদা, রেডক্রিসেন্টের সদস্যসহ পৌরসভার কর্মচারী লিটন, শরীফ, শাহীন কাদির, মো. কাদের আলী, আলী হোসেন, গোলাম মোস্তফা রেসকেলসহ অন্যরা অংশ নেন।

পৌরসভার কর নির্ধারক ও ৮ নম্বর টিমের লিডার মো. এনামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসকের উদ্যোগে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ৮টি টিমের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব। এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর