[email protected] ঢাকা | সোমবার, ১৯শে অক্টোবর ২০২৬, ৪ঠা কার্তিক ১৪৩৩
thecitybank.com

রহনপুরে আগুনে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে পৌর কর্তৃপক্ষের খাদ্য ও অর্থ সহায়তা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৯ সেপ্টেম্বার ২০২৬, ১৯:৩৩

অনুদানের চেক তুলে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রহনপুর পৌর প্রশাসক জিল্লুর রহমান। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌর এলাকার হুজরাপুর মহল্লায় আগুনে ক্ষতিগ্রস্ত দুটি পরিবারকে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দিয়েছে রহনপুর পৌর কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়ি দুটি সরেজমিনে পরিদর্শন করে এ সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রহনপুর পৌর প্রশাসক জিল্লুর রহমান।

সহায়তা প্রদানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক নাসির উদ্দীন এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডে হুজরাপুর মহল্লার বাসিন্দা জাহান আলী ও রুবেলের বসতবাড়ি আংশিক ভস্মীভূত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

আব্দুল্লাহ নাহিদ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর