[email protected] ঢাকা | সোমবার, ৭ই সেপ্টেম্বর ২০২৬, ২২শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৫ সেপ্টেম্বার ২০২৬, ১৭:১৫

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করছেন ড. মিজানুর রহমান। ছবি: চাঁপািই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ইসাহাক আলী, প্রধান শিক্ষক ইলিয়াস আলী ও ইয়াসমিন সুলতানা সীমা। পরে উপজেলার ১১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে একটি করে ফুটবল তুলে দেয়া হয়।

আ.ন/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর