[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

গোমস্তাপুরে কৃষক দলের পক্ষ থেকে নবাগত ইউএনওকে সংবর্ধনা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৬, ২০:১১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা কৃষক দলের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম(সেন্টু), পৌর কৃষক দলের আহ্বায়ক তহরুল ইসলাম, গোমস্তাপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলমগীর শেখ,(তোতা) সাধারণ সম্পাদক সাকির আহমেদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ নূরে আলম বাচ্চু ,চৌডালা ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক বাইরুল ইসলাম, আব্দুল হান্নান টুয়েল সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সংবর্ধনা অনুষ্ঠানে কৃষক দলের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন ও কৃষকদের কল্যাণে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

শ.আ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর