[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জে ৩২টি এআই-সক্ষম সিসিটিভি ক্যামেরা স্থাপন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৬, ১৯:৪৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে জেলা সদরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) সক্ষম প্রযুক্তিনির্ভর ৩২টি অত্যাধুনিক সিসিটিভি (CCTV) ক্যামেরা স্থাপন করা হয়েছে। জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ ও সিসিটিভি ক্যামেরা স্থাপন কার্যক্রমের অংশ হিসেবে সোমবার (২৪ আগষ্ট) আনুষ্ঠানিকভাবে এই প্রযুক্তির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, জেলা পরিষদ প্রশাসক হারুনুর রশিদ এবং পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।

জানা যায়, এই AI সিসিটিভি ক্যামেরাগুলোর মাধ্যমে জেলার গুরুত্বপূর্ণ সড়ক, ব্যস্ত মোড় ও জনসমাগমস্থলগুলোতে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা সম্ভব হবে। এটি কেবল সাধারণ নজরদারির মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; বরং স্বয়ংক্রিয়ভাবে অপরাধ শনাক্তকরণ, সন্দেহভাজন ও অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ এবং কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তার দ্রুত তদন্তে এই আধুনিক প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা বলেন, “নিরাপত্তায় প্রযুক্তি, অপরাধ দমনে দৃঢ়তা—নিরাপদ চাঁপাইনবাবগঞ্জ আমাদের অঙ্গীকার।” প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সাধারণ জনগণের সর্বাত্মক সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জকে একটি নিরাপদ, শান্তিময় ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর