[email protected] ঢাকা | সোমবার, ২৪শে আগস্ট ২০২৬, ৯ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ আগষ্ট ২০২৬, ১৭:২০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়াতে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন অধিদপ্তরের উপ-পরিদর্শক মামুনুর রশিদ।

এ সময় ঢাকা বাসস্ট্যান্ড এলাকার স্থানীয় জনগণ ও পথচারীদের মধ্যে মাদকের ভয়াবহতা, মাদকের কুফল এবং মাদকবিরোধী সচেতনতা বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচির মাধ্যমে মাদক সেবন ও ব্যবসার ক্ষতিকর দিক সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে স্থানীয়দের আহ্বান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, স্থানীয় জনগণকে নিয়ে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সহযোগিতা করার অঙ্গীকার করেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর