প্রকাশিত:
২১ আগষ্ট ২০২৬, ২২:২৭
চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন বিদিরপুর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ শেষে এই লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নামাজ আদায় করতে আসা ধর্মপ্রাণ মুসল্লি ও স্থানীয় অধিবাসীদের হাতে মাদকের ভয়াবহ কুফল সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সচেতনতামূলক লিফলেট তুলে দেন।
এ সময় উপস্থিত কর্মকর্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। লিফলেট বিতরণকালে স্থানীয় জনগণ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ এবং এলাকা থেকে মাদক ব্যবসায়ী ও কারবারিদের নির্মূল করতে জোরালো প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: