[email protected] ঢাকা | সোমবার, ২৭শে জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নাচোলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৬, ১৫:৪৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিআরডিবি অফিসার হারুন অর রশিদ এর সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সুলতানা রাজিয়া, থানার অফিসার ইনচার্জ সুকোমল দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, উপজেলা জামায়াতে আমীর ইয়াকুব আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর কামাল, পৌর বিএনপির (সাবেক) সাধারণ সম্পাদক দুরুল হোদা, পৌর আমীর রফিকুল ইসলাম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আরিফুল ইসলাম , সাংবাদিক একেএম জিলানী।

এছাড়াও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দলমত নির্বিশেষে আবু সাইদের মতো বুক পেতে এই জুলাই কে বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। যাতে করে কেউ যেন জুলাই গণ অভ্যুত্থানের জুলাই যোদ্ধাদের রক্তের কথা ভুলে না যায়। যে বৈষম্য দূর করণের জন্য জুলাই যুদ্ধে অনেকের প্রাণ গেছে, আর যেন এইভাবে কোন মায়ের বুক খালি না হয়। আর যেন এই জুলাই দেখতে না হয়। সেইদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

জুলাই আমাদের কে যে শিক্ষা দিয়েছে, দলমত নির্বিশেষে সবাই মিলে সেটাকে যেন ধারণ করি এটাই হোক আমাদের নাচোল বাসীর অঙ্গীকার।

আলোচনার মধ্যে জুলাই যোদ্ধাদের আত্মার শান্তি মাগফেরাত কামনা করেন অতিথি বৃন্দরা।

মোঃ মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর