[email protected] ঢাকা | সোমবার, ২৯শে জুন ২০২৬, ১৫ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব, আনুষ্ঠানিক চিঠি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৭:৪৯

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল ছবি/সংগ্রহীত

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় এ তথ্য জা‌নিয়েছে।

বার্তায় বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে, আজ ভারতীয় হাইকমিশন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ সরকারকে একটি চিঠি দিয়েছে। এ ঘটনায় আহতদের ভারতে চিকিৎসার ক্ষেত্রে জরুরি চিকিৎসাসেবা সহায়তার প্রয়োজন হলে তা জানাতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর