[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৪ই এপ্রিল ২০২৬, ১লা বৈশাখ ১৪৩৩
thecitybank.com

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসির শাহদাতবার্ষিকী আজ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৭ জুন ২০২৫, ১৩:৪১

মিশরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি। ছবি ইন্টারনেট থেকে নেওয়া

আজ ১৭ জুন। শহীদ প্রেসিডেন্ট মুহাম্মদ মুরসির শাহদাতবার্ষিকী। মুহাম্মদ মুরসি ছিলেন মিশরের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট। সামরিক বাহিনী তাকে উৎখাতের আগে মাত্র এক বছর ক্ষমতায় ছিলেন।

তিনি ছিলেন মুসলিম ব্রাদারহুডের নেতা। 'আরব বসন্ত' নামে খ্যাত সরকারবিরোধী বিক্ষোভের পর ২০১২ সালে যে নির্বাচন হয়েছিল তার মাধ্যমে মুহাম্মদ মুরসি প্রেসিডেন্ট হয়েছিলেন। ইতিহাসে এই প্রথম মিশর নির্বাচিত প্রেসিডেন্ট পায়।

মুহাম্মদ মুরসি কুরআনের আলোকে সংবিধানের ঘোষণা দেওয়ায় ইসলামী রাজনীতির বিরোধী শক্তি ও সেক্যুলাররা তীব্র আন্দোলন শুরু করে। এই আন্দোলনকে পুঁজি করে ২০১৩ সালের ৩রা জুলাই জেনারেল আল সিসি ক্যু করে ক্ষমতা দখল করে। আন্তর্জাতিকভাবে সৌদি ও আমেরিকা মদদ দেয় জেনারেল সিসিকে।

ক্ষমতা দখলের পর খুনী সিসি মুরসিসহ মুসলিম ব্রাদারহুডের প্রায় সব শীর্ষ নেতৃত্বকে গ্রেপ্তার করে। একপর্যায়ে মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করে এবং দলটির হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার বা হত্যা করে। ২০১৯ সালের ১৭ জুন মুরসি কারাগারে বিনা চিকিৎসায় শাহাদাত বরণ করেন।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর