[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৫ই নভেম্বর ২০২৬, ২১শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গুতে একদিনে নতুন ভর্তি ৪৮, চিকিৎসাধীন ৮৬ জন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৬, ২২:১৫

২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যায় পরিবর্তন অব্যাহত রয়েছে। বুধবার (০৪ নভেম্বর) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এই নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ১৯ জন পুরুষ, ২০ জন নারী এবং ৯ জন শিশু (যার মধ্যে ৫ জন ছেলে ও ৪ জন মেয়ে শিশু) রয়েছে।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ছিল ৭৮ জন (পুরুষ ৩৫, মহিলা ২৪ এবং শিশু ১৯ জন)। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তির পাশাপাশি সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ৩৪ জন রোগী। ছাড়পত্র পাওয়া রোগীদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৫ জন নারী এবং ৬ জন শিশু রয়েছেন। এছাড়া উন্নত চিকিৎসার জন্য গত ২৪ ঘণ্টায় ৫ জন পুরুষ রোগীকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে এই সময়ে হাসপাতালে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বর্তমানে জেলা হাসপাতালে মোট ৮৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ, ২৯ জন নারী এবং ২১ জন শিশু (যার মধ্যে ৫ জন ছেলে এবং ১৬ জন মেয়ে শিশু) চিকিৎসাধীন অবস্থায় আছে।

চলতি বছরের শুরু অর্থাৎ ০১ জানুয়ারি ২০২৬ থেকে অদ্যাবধি চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ৩,০৬৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর পাশাপাশি বহির্বিভাগে নতুন করে ৪২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন এবং চলতি বছরে এখন পর্যন্ত বহির্বিভাগে সর্বমোট ২,৩৮৫ জন রোগী শনাক্ত হয়েছেন। ১ জানুয়ারি থেকে অদ্যবধি সর্বমোট ২১০ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে এবং এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর