প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৬, ২৩:১৮
সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১২ জন।
বুধবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ১ হাজার ২২২ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ২ লাখ ২৫ হাজার ১০৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৯০ জন এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৩ হাজার ৬৩১ জন। গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩১৯ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯২ হাজার ১৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে দু’জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট ১ হাজার ১৩৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।
ডেস্ক/আ.আ
মন্তব্য করুন: