[email protected] ঢাকা | মঙ্গলবার, ২৭শে অক্টোবর ২০২৬, ১২ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে শ্রমিক নেতার মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৬, ১৭:৩৭

২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করীম নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর)  সকালে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত রেজাউল করীম চাঁপাইনবাবগঞ্জ শহরের ১নং পৌর কলনীর লাল মোহাম্মদের ছেলে। এছাড়া তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবহন ইউনিটের সাধারণ সম্পাদক এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলার নির্বাহী সদস্য ছিলেন এবং দীর্ঘদিন যাবত ঢাকাগামী মডার্ণ বাস কাউন্টারে চাকুরী করেছেন।

ডা. মাহবুব হাসান জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রেজাউল করীম সোমবার বেলা ১ টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি হন। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছিলো। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে মারা যান তিনি।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর