[email protected] ঢাকা | সোমবার, ৫ই অক্টোবর ২০২৬, ১৯শে আশ্বিন ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন ভর্তি ৬৩ জন, মোট আক্রান্ত ২ হাজার ৩১

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৪ অক্টোবার ২০২৬, ১৮:১৭

২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতির প্রতিবেদন প্রকাশ করেছে জেলা সিভিল সার্জন কার্যালয়। প্রকাশিত ৪ অক্টোবর ২০২৬ তারিখের দৈনিক ডেঙ্গু রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে নতুন করে ৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

​সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে সরকারি হাসপাতালে পুরুষ ৩৫ জন ও নারী ২৮ জন। এর মধ্যে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে ৫৬ জন (পুরুষ ২৮, নারী ২৮), শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন (পুরুষ ১), গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন (পুরুষ ১), নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন (পুরুষ ২) এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন (পুরুষ ৩) ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হননি। ​

প্রতিবেদনে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৪ অক্টোবর পর্যন্ত জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৩১ জনে। এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে সর্বমোট ২ জনের মৃত্যু হয়েছে, তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ​

বর্তমানে জেলার হাসপাতালগুলোতে সর্বমোট ১১৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৬৮ জন এবং নারী ৪৭ জন। সবচেয়ে বেশি ৯৩ জন রোগী ভর্তি রয়েছেন ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ছাড়া শিবগঞ্জে ৭ জন, গোমস্তাপুরে ৮ জন, নাচোলে ২ জন এবং ভোলাহাটে ৫ জন রোগী ভর্তি আছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন (রিলিজ) ৪৪ জন রোগী এবং কাউকে রেফার্ড করা হয়নি।

​এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর