[email protected] ঢাকা | সোমবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৬, ১২ই আশ্বিন ১৪৩৩
thecitybank.com

সারাদেশে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ সেপ্টেম্বার ২০২৬, ২১:২৬

প্রতিকী ছবি

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বুলেটিনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২২০ জনের মৃত্যু হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

এতে জানানো হয়,শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৩ হাজার ৬৯৪ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ হাজার ৭৫৫ জন। এ নিয়ে চলতি বছর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৬৮ হাজার ৬ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ৩১১ জন, দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৯৭ জন, ঢাকা বিভাগে ৩৫৬ জন, খুলনা বিভাগে ৩২৯ জন, বরিশালে ২২৭ জন, চট্টগ্রামে ৩৪৫ জন, ময়মনসিংহে ১৩২ জন, রংপুরে ৭৩ জন, সিলেটে ১২ জন এবং রাজশাহীতে ১৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর