[email protected] ঢাকা | মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর ২০২৬, ৩০শে ভাদ্র ১৪৩৩
thecitybank.com

রামেকে ডেঙ্গু আক্রান্তে ভোলাহাটের যুবকের মৃত্যু

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ সেপ্টেম্বার ২০২৬, ১৭:৪০

রাজশাহী মেডিকেল কলেজ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হৃদয় (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর ৪টা ১০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত হৃদয় ভোলাহাট উপজেলার পীরগাছি গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে। পেশায় তিনি একজন মাইক্রোবাসচালক ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, ঢাকায় অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন হৃদয়। পরে তিনি বাড়িতে ফিরে আসেন। শারীরিক অবস্থার অবনতি হলে রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তিনি ডেঙ্গুতে আক্রান্ত বলে জানা যায়। পরে তার অবস্থার অবনতি হয়ে ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তির মাত্র একদিনের ব্যবধানে সোমবার ভোরে তার মৃত্যু হয়।

আলি হায়দার রুমান/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর