প্রকাশিত:
৬ সেপ্টেম্বার ২০২৬, ২০:৫২
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এসোসিয়েশন (বিপিএইচসিডিএ) জেলা শাখার আয়োজনে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় ও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর)চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগীদের উন্নত সেবা নিশ্চিত করা এবং সংগঠনকে আরও সুসংগঠিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিপিএইচসিডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মো. ময়েজ উদ্দীন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মেহেদী হাসান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম (ডলার)।
উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, যুগ্ম মহাসচিব মো. মোকাদেছ আলী মজুমদার শাহীন , রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি ডা. এস এম এম মান্নান, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক সামসুর রহমান কোয়েল, চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দীন, এবং রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আউয়াল রাজা।
সভায় বক্তারা বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোকে প্রচলিত নিয়ম-কানুন মেনে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে। রোগীদের নিরাপদ ও উন্নত চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানের পাশাপাশি চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্যসেবার পরিবেশ উন্নত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।
সভায় বিপিএইচসিডিএ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: