[email protected] ঢাকা | বুধবার, ২২শে জুলাই ২০২৬, ৬ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নাচোল স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এমপি ড. মু. মিজানুর রহমান

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ১৭:০১

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও ডাঃ ফারহানা নবী, বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা, শাখার সম্মানিত আমীর প্রভাষক মোঃ ইয়াকুব আলী, সেক্রেটারি মোবারক হোসেন সহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এসময় এমপি মহোদয় হাসপাতালের ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সাধারণ মানুষের জন্য চিকিৎসাসেবার মান আরও উন্নত করা, ঔষধের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধির বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

মোঃ মনিরুল ইসলাম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর