[email protected] ঢাকা | মঙ্গলবার, ২০শে অক্টোবর ২০২৬, ৫ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

সারাদেশে হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত হাজারের বেশি

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১১ জুলাই ২০২৬, ২৩:০৪

প্রতিকী ছবি

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৯ জন।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হাম এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৫০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৫৭ জন।

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৩ হাজার ৩২৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৪২ জন ও আক্রান্ত ৫৮ হাজার ৫৫৯ জন।

এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত সময়ের।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর