[email protected] ঢাকা | রবিবার, ২৮শে জুন ২০২৬, ১৪ই আষাঢ় ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে হামের প্রকোপ: জেলা হাসপাতালে বর্তমানে ভর্তি ৫৮ শিশু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ এপ্রিল ২০২৬, ১৬:১৪

প্রতিকী ছবি

সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতেও হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনকভাবে দেখা দিয়েছে। জেলা সদর হাসপাতালে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত ও সন্দেহজনক শিশু রোগীর সংখ্যা। বছরের শুরু থেকে আজ পর্যন্ত জেলায় সর্বমোট নতুন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৩৭ জনে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) হাসপাতালের সবশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ৫৮ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছে। যার মধ্যে ২৪ জন ছেলে এবং ৩৪ জন মেয়ে।

পরিসংখ্যান অনুযায়ী, গতকাল পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিল ৬৭ জন রোগী। আজ নতুন করে আরও ১৭ জন শিশু (১১ জন ছেলে ও ৬ জন মেয়ে) হাসপাতালে ভর্তি হয়েছে। অন্যদিকে, সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে ২৩ জন এবং উন্নত চিকিৎসার জন্য ০৩ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, শিশুদের মধ্যে হামের এই বিস্তার রোধে সচেতনতা প্রয়োজন। গত কয়েক মাসে আক্রান্তের সংখ্যা ৩৩৭ জনে পৌঁছানোয় অভিভাবকদের বাড়তি সতর্কতা অবলম্বন এবং শিশুদের নিয়মিত টিকা নিশ্চিত করার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর