[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ২১ জন ডেঙ্গুতে আক্রান্ত

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ জুলাই ২০২৫, ১৮:২৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ২১জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ২১ জনের মধ্যে ১০ জন পুরুষ, ০৬ জন মহিলা ও ০৬ জন শিশু রয়েছেন। তবে হাসপাতালটির বহিবির্ভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে কোন ডেঙ্গু রোগী শনাক্ত হয়নি।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে বৃহস্পতিবার (১১ জুলাই) জানানো হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৯ জন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ৩৪ জন মহিলা এবং ০৬ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ০৮ জনকে। এই ০৮ জনের মধ্যে ০৫ জন পুরুষ, ০৩ জন মহিলা রয়েছেন। তবে ২৪ ঘন্টায় কাউকে রের্ফাড করা হয়নি।

বর্তমানে ভর্তি আছেন ৭২ জন। এই ৭২ জনের মধ্যে ২৪ জন পুরুষ, ৩৭ জন মহিলা ও ১১ জন শিশু রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮৯৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং এখন পর্যন্ত বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪০১ জন। 

এম.এ.এ/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর