[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত-২৭, ডেঙ্গুতে ২৫

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১৮ জুন ২০২৫, ২০:৫৫

২৫০ শয্যা বিশিষ্ঠ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতাল। ফাইল ছবি

গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়া আক্রান্ত হয়ে ২৭ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৫জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৭ জুন) জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুদ পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, পূর্বে ডায়রিয়া রোগী ভর্তি ছিলেন ৩৪ জন। তাদের মধ্যে ৩১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। অন্যদিকে নতুন করে ভর্তি হয়েছেন ২৭ জন। বর্তমানে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের ডেঙ্গু বিষয়ক তথ্যে জানা গেছে, পূর্বের রোগী ভর্তি ছিল ২৬ জন। তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৪ জন শিশু ছিলেন। এই ২৬ জনের মধ্যে ছাড়পত্র দেয়া হয়েছে ১১ জনকে। এই ১১ জনের মধ্যে ৬ জন পুরুষ, ৩ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। বর্তমানে ভর্তি রোগী আছেন ৪০ জন। তাদের মধ্যে ১৯ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ৩ জন শিশু রোগী রয়েছেন।

এছাড়া হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে জ্বর হওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে এসে ভর্তি হচ্ছে। তবে পাতলা পায়খানা, বমি এবং মাথা ব্যথাসহ শারীরিক কোনো জটিলতা হলেই হাসপাতালে ভর্তি হওয়ার জন্য আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর