[email protected] ঢাকা | বুধবার, ২৬শে আগস্ট ২০২৬, ১১ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

স্বাস্থ্য বিভাগের যুগ্ন সচিবের চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল পরিদর্শন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৯ মে ২০২৫, ২১:০৪

স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব (উন্নয়ন অধিশাখা) সালমা সিদ্দিকা মাহতাবকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন চাঁপাইনবাবগঞ্জ অন্ধ কল্যান সমিতি ও চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ। ছবি: চাঁপাই জার্নাল

বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখা কর্তৃক পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব (উন্নয়ন অধিশাখা) সালমা সিদ্দিকা মাহতাব।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল সাড়ে ১০ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত তিনি এই চক্ষু হাসপাতাল পরিদর্শন করেন।

এই সময় আরোও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দিন, বাংলাদেশ অন্ধ কল্যাণ সমিতির চাঁপাইনবাবগঞ্জ শাখার চেয়ারম্যান প্রকৌশলী এ কে এম খাদেমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মো: আব্দুল হাকিম, যুগ্ন সাধারন সম্পাদক মো: রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো: ইকবাল হোসেন, প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এ্যাড. খালিদ হোসেন, নির্বাহী সদস্য আব্দুল হান্নান ও বাদল আলী, চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক ডা. মো: ইমরান জাভেদ ও প্রশাসনিক কর্মকর্তা মো: ইউসুফ আলীসহ প্রমুখ।

পরিদর্শনকালে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ন সচিব (উন্নয়ন অধিশাখা) সালমা সিদ্দিকা মাহতাব চক্ষু হাসপাতালের সেবার মান নিয়ে প্রশংসা করেন এবং স্বাস্থ্য সেবার মান আরোও বাড়াতে সকল প্রকার সহোযোগিতার আশ্বাস দেন।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর