[email protected] ঢাকা | শুক্রবার, ৩রা এপ্রিল ২০২৬, ১৯শে চৈত্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জের মেয়ে অংকনের নতুন গান "ভোমরা"


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারী ২০২২, ১৬:৩৫

ছবি সংগৃহীত
মো: আশিক আলী: গত মঙ্গলবার (১৫ফেব্রুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের মেয়ে জনপ্রিয় কন্ঠশিল্পী অংকন ইয়াসমিনের কণ্ঠে নতুন গান "ভোমরা" প্রকাশিত হয়েছে। সম্প্রতি গানটি গ্লোবাল প্লাস নামে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। গানটির কথা, সুর সংগীতায়োজন করেছেন জাহাঙ্গীর রানা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে "ভোমরা" গানের বিষয়ে অংকন বলেন, আশা করছি আমাদের এবারের পরিবেশনাটিও আপনাদের হৃদয়ে জায়গা করে নিবে বরাবরের মতো। কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো আপনাদের সবার প্রতি। সাধারণত ফোক গানেই স্বাচ্ছন্দ্যবোধ করেন অংকন। লালন সংগীত দিয়ে তার গানের জীবন শুরু। নন্দিত লালন সংগীত শিল্পী ফরিদা পারভীনকে নিজের আইডল মনে করা অংকন প্রথম কণ্ঠে যে গানটি তোলেন, সেটি ছিলো- ‘খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়’। উল্লেখ্য যে, আড়ং ডেইরি- বাংলার গান’ রিয়্যালিটির শোর মাধ্যমে পরিচিতি পেয়েছেন শিল্পী অংকন। সঙ্গীত বিষয়ক এই প্রতিযোগিতায় তিনি হয়েছিলেন দ্বিতীয় রানার্সআপ। এছাড়াও অংকনের গানের হাতেখড়ি তার বাবার হাত ধরেই। অংকনের পিতা কাশেম আনু চাঁপাইনবাবগঞ্জের একজন জনপ্রিয় সংগীত শিক্ষক। উনার সংগীত প্রতিষ্ঠানের নাম মহানন্দা সংগীত নিকেতন।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর