[email protected] ঢাকা | বুধবার, ১৫ই জুলাই ২০২৬, ৩০শে আষাঢ় ১৪৩৩
thecitybank.com

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী, যা বললেন অভিনেত্রী

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৩ জুলাই ২০২৬, ২২:০৭

অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। ফাইল ছবি/সংগ্রহীত

ধর্ষণের মতো গুরুতর অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ব্যক্তিগত সহকারী (পিএ) অর্ঘ্য মুখার্জি। পশ্চিমবঙ্গের হাওড়ার চ্যাটার্জিহাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। অভিযুক্ত অর্ঘ্য পেশায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী এবং সেই সূত্রেই তিনি শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অর্ঘ্য মুখার্জি তার পরিচিত এক নারীকে চ্যাটার্জিহাট থানা এলাকায় নিজের ফ্ল্যাটে ডেকে নিয়ে আসেন। অভিযোগ উঠেছে, সেখানেই ওই নারীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি।

এদিকে নিজের ব্যক্তিগত সহকারীর এমন কর্মকাণ্ডে রীতিমতো হতবাক ও ক্ষুব্ধ অভিনেত্রী শ্রাবন্তী। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি।

আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রাবন্তী বলেন, ‘আমি ভাবতেও পারছি না, এমন কিছু হতে পারে। আমি একজন নারী হয়ে চাইছি, যদি ও (অর্ঘ্য) সত্যিই এই কাজ করে থাকে, তাহলে ওর যেন কঠিন শাস্তি হয়। আইনের উপর আমার ভরসা রয়েছে।’

শ্রাবন্তী জানান, ওই যুবককে তিনি ব্যক্তিগতভাবে সরাসরি নিয়োগ দেননি বরং একটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির মাধ্যমে তাকে সহকারী হিসেবে পেয়েছিলেন। পুরো ঘটনাটি নিয়ে তিনি অন্ধকারে ছিলেন বলেও দাবি করেন।

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর