প্রকাশিত:
১৪ নভেম্বার ২০২৬, ২১:১৭
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের বড়াইল গ্রামের আদিবাসী অধ্যুষিত এলাকার একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। যার মরিচা ধরা টিনের ছাউনি, মাটির দেয়াল, নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। ১৭ বছর ধরে বিনা বেতনে পাঠদান করছেন পাঁচ শিক্ষক। এমন প্রতিকূল পরিবেশেই ১২০ শিক্ষার্থীর পাঠদান চলছে।
বিদ্যালয়টির বেহাল দশার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর শনিবার (১৪ নভেম্বর) দুপুরে সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপসহকারী প্রকৌশলী ইউসুফ আলী।
এ সময় তিনি বিদ্যালয়ের শ্রেণিকক্ষ ঘুরে দেখেন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যাগুলো সম্পর্কে অবগত হন। এ সময় বিশুদ্ধ পানির ব্যবস্থা করাসহ বিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
উপজেলার পার্বতীপুর ইউনিয়নের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত বড়াইল গ্রামে অবস্থিত বিদ্যালয়টি আশপাশের সাত-আটটি গ্রামের শিশুদের শিক্ষার একমাত্র ভরসা।
প্রায় পাঁচ কিলোমিটারের মধ্যে নেই কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় বা বিকল্প শিক্ষাপ্রতিষ্ঠান।
আ.ন/আ.আ
মন্তব্য করুন: