[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬, ২৮শে কার্তিক ১৪৩৩
thecitybank.com

রাবির ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, আবেদন শুরু ১৫ নভেম্বর

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১১ নভেম্বার ২০২৬, ২০:২৫

ছবি: সংগ্রহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। একই সঙ্গে ভর্তি পরীক্ষার তারিখও চূড়ান্ত করেছে বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষা কমিটি।

বুধবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি সাংবাদিকদের সামনে এই বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

উপাচার্য জানান, এবারের ভর্তি পরীক্ষা 'বি' ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু হবে। আগামী ১২ ফেব্রুয়ারি 'বি' ইউনিট (বাণিজ্য), ১৩ ফেব্রুয়ারি 'সি' ইউনিট (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি 'এ' ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি আবেদনের বিষয়ে তিনি বলেন, আগামী ১৫ নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে।

সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিষয়ে উপাচার্য বলেন, যেসব শিক্ষার্থী সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশ নেবেন, তাদের ফল প্রকাশের পর আবেদনের সুযোগ দেওয়া হবে। এ ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় আবেদনের জন্য নতুন করে ৫ থেকে ৭ দিন সময় দেওয়া হবে।

ভর্তির আবেদনের যোগ্যতা শিথিলের বিষয়ে তিনি জানান, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে মানবিক ও বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৬.৫০।

অন্যদিকে, বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে কমপক্ষে ৭.৫০।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর