প্রকাশিত:
১৪ সেপ্টেম্বার ২০২৬, ২০:৫৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে আব্দুল কাদের চৌধুরী নারী কল্যাণ শিক্ষালয়ের সার্বিক উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ড. কেরামত আলী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭ নম্বর শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মো. রবিউল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. হযরত আলী।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীরা বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরে কয়েকটি দাবি ও প্রস্তাবনা উপস্থাপন করেন। এর মধ্যে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপদ ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষা কার্যক্রম আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
প্রধান অতিথি ড. কেরামত আলী এমপি শিক্ষক ও ছাত্রীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা ও উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তিনি শিক্ষার প্রসার ও মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সারওয়ার জাহান ফরহাদ/আ.আ
মন্তব্য করুন: