প্রকাশিত:
১৩ সেপ্টেম্বার ২০২৬, ২০:৩৯
রাজশাহীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)-এর ফার্মেসী অনুষদের শিক্ষক অসীম কুমার ঘোষ ও শিক্ষার্থী মেহরুন নাহার মীমকে নিয়ে মিথ্যা অপপ্রচার এবং সামাজিকভাবে হেয় করার চক্রান্তের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাজশাহী আইএইচটি প্রাঙ্গণে ফার্মেসী অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শিক্ষার্থীকে নিয়ে উধাও হওয়ার একটি কাল্পনিক খবর প্রচার করা হয়েছে। পাশাপাশি ফার্মেসী অনুষদের শিক্ষক অসীম কুমার ঘোষ ও শিক্ষার্থী মেহরুন নাহার মীমকে নিয়ে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। এর মাধ্যমে তাদের সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
এ সময় বক্তারা এ ধরনের মিথ্যা সংবাদ ও অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
মানববন্ধনে ফার্মেসী অনুষদের শিক্ষক-শিক্ষার্থীসহ আইএইচটির বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এস.এম/আ.আ
মন্তব্য করুন: