[email protected] ঢাকা | মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬, ১৭ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ‘সবুজে সাজাই বাংলাদেশ’ কর্মসূচি পালিত

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
৩১ আগষ্ট ২০২৬, ১৭:০০

ছবি: সংগ্রহীত

‘সবুজে সাজাই বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

চ্যানেল আই ও প্রকৃতি ও জীবন ক্লাব, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজ ক্যাম্পাসে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি পরিবেশের প্রতি শিক্ষার্থীদের দায়িত্বশীলতা ও সচেতনতা বাড়াতে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এন.এম. ওয়াসিম ফিরোজ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্র, দি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাইহানুল ইসলাম লুনা এবং প্রকৃতি ও জীবন ক্লাবের সম্মানিত সদস্যবৃন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বাড়াতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।

শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার উদ্যোগকে তারা পরিবেশবান্ধব প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন চ্যানেল আইয়ের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মো. আশরাফুল হক রঞ্জু।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর