[email protected] ঢাকা | রবিবার, ৩০শে আগস্ট ২০২৬, ১৫ই ভাদ্র ১৪৩৩
thecitybank.com

নিউ গভ. ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২৯ আগষ্ট ২০২৬, ২৩:৫৫

ছবি: সংগ্রহীত

নিউ গভ. ডিগ্রি কলেজ, রাজশাহী এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (NGDCHSCAA) পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশাসহ অন্যান্য অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, এমপি।

নিউ গভ. ডিগ্রি কলেজের সাবেক শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এ পুনর্মিলনীকে ঘিরে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে পুনর্মিলনী আয়োজনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

আয়োজকরা জানান, দীর্ঘদিন পর সাবেক শিক্ষার্থীদের একত্রিত করে স্মৃতিচারণ, পারস্পরিক যোগাযোগ ও সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যেই এ পুনর্মিলনীর আয়োজন করা হচ্ছে। এতে কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অংশ নেবেন।

এস.এম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর