প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৬, ২৩:১২
চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অনার্স (২০২৫-২০২৬) শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকাল ১০টায় অত্র কলেজের মনিউকিল স্মৃতি মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের গভর্নিং বডির সভাপতি ও সাবেক সংসদ সদস্য জনাব মোহাঃ লতিফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ জনাব মোহাঃ শরিফুল আলম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের অধ্যক্ষ জনাব মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি।
এ সময় বক্তারা নবাগত শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষাজীবনে সাফল্য অর্জনের মাধ্যমে পরিবার, প্রতিষ্ঠান ও দেশের জন্য অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষে নবাগত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, সাফল্য ও সুন্দর শিক্ষাজীবন কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
‘হে নবীন, এসো আলোর মিছিলে’—এই স্লোগানকে বুকে ধারণ করে নবীন শিক্ষার্থীদের পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হোক—এমন প্রত্যাশা করেন কলেজের শিক্ষক ও সংশ্লিষ্টরা।
এনামুল হক নাসিম/আ.আ
মন্তব্য করুন: