[email protected] ঢাকা | শুক্রবার, ১৪ই আগস্ট ২০২৬, ২৯শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১৩ আগষ্ট ২০২৬, ২১:৪৬

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোগে তিন দিনব্যাপী এনডিডি-বিষয়ক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১০টায় সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জ শাখায় এ প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সহ-সভাপতি আলহাজ্ব মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ, আম্বিয়া খাতুন প্রমুখ। প্রশিক্ষণে এনডিডি (নিউরোডেভেলপমেন্টাল ডিজঅ্যাবিলিটিজ) বিষয়ে মৌলিক ধারণা, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, পরিচর্যা, বিকাশ ও তাদের জন্য প্রয়োজনীয় সহায়ক কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের ধারণা দেওয়া হবে।

আয়োজকরা জানান, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ব্যক্তিদের যথাযথ শিক্ষা, পরিচর্যা ও সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করছেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর