[email protected] ঢাকা | শনিবার, ৮ই আগস্ট ২০২৬, ২৪শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

সৃজন স্কুলের উদ্যোগে রাজশাহীতে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৭ আগষ্ট ২০২৬, ১৩:১২

ছবি: সংগ্রহীত

রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করেছে নগরীর অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘সৃজন স্কুল’।

দিবসটি উদযাপন উপলক্ষে গত বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় নগরীর সিএন্ডবি মোড়স্থ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সৃজন স্কুল রাজশাহীর সভাপতি এম এ তৌফিক, প্রধান শিক্ষক মো: তারিফ হোসেন এবং সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াসিন। এছাড়া স্কুলের সকল সহকারী শিক্ষক-শিক্ষিকা ও সংশ্লিষ্ট কর্মীবৃন্দ এ সময় উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদনে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনা করে নীরবতা পালন ও বিশেষ দোয়া করা হয়।

উল্লেখ্য, রাজশাহী নগরীর প্রাণকেন্দ্র কাদিরগঞ্জে অবস্থিত সৃজন স্কুল একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত সুসংগঠিতভাবে শিক্ষার সার্বিক কার্যক্রম পরিচালিত হয়ে আসছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর