[email protected] ঢাকা | মঙ্গলবার, ৪ঠা আগস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নতুন পোশাক ও জুতা পেল এমএলই স্কুলের শিক্ষার্থীরা

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৩ আগষ্ট ২০২৬, ২১:৪০

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ফিল্টিপাড়া গ্রামে মাল্টি লিংগুয়াল এডুকেশন (এমএলই) স্কুলে কোল ক্ষুদ্র জাতিসত্তার শিক্ষার্থীদের মধ্যে স্কুল পোশাক ও জুতা বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে সামার ইনস্টিটিউট অব লিংগুইস্টিক (এসআইএল) ইন্টারন্যাশনাল বাংলাদেশ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে এসব পোশাক বিতরণ করা হয়। এতে সহযোগিতা করে পিংগেস্ট কুংগাল নামে সুইডেনের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এরিয়া ম্যানেজার নিকোলাস মুরমুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হোসেনডাঙ্গা হাজী তাবারক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হজরত আলী, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, কোল জনগোষ্ঠীর গ্রাম্য মোড়ল লক্ষণ মুরমু, এমএলই স্কুল পরিচালনা কমিটির সদস্য মমতা সরেনসহ অন্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এরিয়া সুপারভাইজার ইস্রাইল হাসদা।

নিকোলাস মুরমু জানান, এমএলই স্কুলে ক্ষুদ্র জাতিসত্তার চার ও পাঁচ বছর বয়সী শিশুদের নিজস্ব মাতৃভাষায় শিক্ষাদান করা হয়। আজ সোমবার ১৪ জন শিক্ষার্থীকে পোশাক দেয়া হয়। পোশাকের মধ্যে দুটি করে শার্ট, একটি করে প্যান্ট/ফ্রক ও এক সেট জুতা-মোজা দেয়া হয়।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর