[email protected] ঢাকা | বুধবার, ২২শে জুলাই ২০২৬, ৬ই শ্রাবণ ১৪৩৩
thecitybank.com

নজেকশিসের উদ্যোগে মৃত সদস্যদের নমিনিদের অনুদানের চেক হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
২১ জুলাই ২০২৬, ১৮:৫৭

ছবি: সংগ্রহীত

নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস) এর উদ্যোগে মৃত সদস্যদের নমিনিদের মাঝে মৃত্যুজনিত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১১টায় রাধাকান্তপুর ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দুইজন নমিনির হাতে প্রায় ৪ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ জেলা কলেজ শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি (নজেকশিস) এর সভাপতি মো. তরিকুল আলম সিদ্দিকি। এছাড়াও উপস্থিত ছিলেন সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল আখতার এবং কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

অনুদানপ্রাপ্ত দুইজন হলেন রাধাকান্তপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক (ভূগোল) পারুল ইসলাম এবং উজিরপুর আদর্শ কলেজের সহকারী অধ্যাপক (ভূগোল) রেজা মোহাম্মদ আলী।

নজেকশিস এর সভাপতি মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি বলেন, সমিতির এই ধরনের কল্যাণমূলক কার্যক্রম সদস্যদের পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও সদস্যদের কল্যাণে নজেকশিসের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর