[email protected] ঢাকা | বুধবার, ৮ই এপ্রিল ২০২৬, ২৪শে চৈত্র ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে শিবিরের রচনা প্রতিযোগিতা, সেরা তিন বিজয়ীর জন্য ল্যাপটপ, ট্যাব ও স্মার্টফোন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
৭ এপ্রিল ২০২৬, ২২:৫৫

প্রতিকী ছবি

১১ মে 'ঐতিহাসিক কুরআন দিবস' উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে একটি বিশেষ রচনা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য জেলার ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে অনার্স পর্যন্ত অধ্যয়নরত সকল শিক্ষার্থীদের আহ্বান জানানো হয়েছে।

প্রতিযোগিতার বিষয়বস্তু হিসেবে নির্ধারিত হয়েছে ‘ঐতিহাসিক কুরআন দিবস মুসলমানদের প্রেরণা’। তবে অংশগ্রহণকারীরা চাইলে এই দিবসের সাথে সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে প্রবন্ধ লিখতে পারবেন। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী শিক্ষার্থীদের প্রবন্ধটি অবশ্যই মৌলিক হতে হবে এবং এটি আগে কোথাও প্রকাশিত হওয়া যাবে না। প্রবন্ধটি হাতে লিখে জমা দিতে হবে, যার দৈর্ঘ্য হতে হবে সর্বনিম্ন ১০০০ এবং সর্বোচ্চ ২৫০০ শব্দের মধ্যে। তথ্যভিত্তিক ও যুক্তিপূর্ণ উপস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হবে।

নির্ধারিত সময়ের মধ্যে প্রবন্ধ পাঠানোর শেষ তারিখ ৩০ এপ্রিল, ২০২৬। এরপর ৫ মে, ২০২৬ তারিখে ফলাফল ঘোষণা করা হবে এবং ১১ মে, ২০২৬ তারিখে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। অংশগ্রহণকারীরা তাদের লেখা সরাসরি ‘বিশ্বাস কম্পিউটার, বাতেন খাঁ মোড়, ইসলামী ব্যাংকের সামনে, চাঁপাইনবাবগঞ্জ’ এই ঠিকানায় সকাল ১০টা থেকে রাত ৮টার মধ্যে জমা দিতে পারবেন। এছাড়া [email protected] এই ইমেইল ঠিকানাতেও প্রবন্ধ পাঠানো যাবে, তবে ইমেইলের সাবজেক্টে অবশ্যই ‘প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ২০২৬’ লিখে ভেতরে প্রতিযোগীর নাম, পিতার নাম, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, শ্রেণি, রোল ও হোয়াটসঅ্যাপ নম্বর উল্লেখ করতে হবে।

এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা রয়েছে। সেরা তিন বিজয়ীর জন্য যথাক্রমে ল্যাপটপ, ট্যাব এবং স্মার্টফোন পুরস্কার হিসেবে দেওয়া হবে। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারী বিজয়ীদের ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হবে। এ সংক্রান্ত যেকোনো প্রয়োজনে মো: ইউসুফ (০১৭৩০৯০২২৭৬) অথবা আব্দুল বারী (০১৭৬৮ ৫৯২১৭৭) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর