[email protected] ঢাকা | সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬, ৩০শে চৈত্র ১৪৩২
thecitybank.com

নবাবগঞ্জ সরকারি কলেজে ৫০০ কেভিএ সাব-স্টেশনের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২ সেপ্টেম্বার ২০২৩, ০৪:২৩

ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জে ‘নবাবগঞ্জ সরকারি কলেজ’ ক্যাম্পাসে ৫০০ কেভিএ সাব স্টেশনের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে এই সাব স্টেশনের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। 
 
এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু, নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোযহারুল ইসলাম তরু, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মনিরুল ইসলাম। 
 
চাঁপাইনবাবগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে এই  সাব স্টেশনটি নির্মাণ করা হয় ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, সাব স্টেশনটি উদ্বোধন হওয়ায় সরকারি কলেজের ল্যাব, পরীক্ষাগারসহ অন্যান্য অফিসে বিদ্যুৎ সমস্যা থাকবেনা।

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর