[email protected] ঢাকা | রবিবার, ১লা নভেম্বর ২০২৬, ১৭ই কার্তিক ১৪৩৩
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে ৪ কেজি গাঁজাসহ ৫৯ বছর বয়সী ব্যক্তি আটক

নিজস্ব সংবাদদাতা:

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৬, ১৮:২৭

আটককৃত মো: আকবর আলী। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ মোঃ আকবর আলী (৫৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

শনিবার (৩১ অক্টোবর) রাত ১০টা থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার খিন্নিতলা গণশাপাড়া গ্রামে আকবর আলীর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

আটক আকবর আলী ওই গ্রামের মৃত তাইনুস আলী ও মৃত বানুর ছেলে। তিনি গোবরাতলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আকবর আলীকে আটক করা হয়। এ সময় তাঁর বসতবাড়ি থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এনামুল হক নাসিম/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর